• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

যা জানা গেলো শাহরুখ খানের অসুস্থতা নিয়ে

Reporter Name / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

গতকাল রাতেই (২১ মে) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিজয়োল্লাস করেছেন শাহরুখ খান। তার দল কলকাতা নাইট রাইডার্স জিতেছে বলে কথা! অথচ আজই (২২ মে) তাকে ছুটতে হলো হাসপাতালে। আচমকা এই অসুস্থতায় অবশ্য দুশ্চিন্তার কারণ নেই। কেননা, প্রাথমিক চিকিৎসার পরই তাকে রিলিজ করে দিয়েছেন চিকিৎসকরা।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডারস ও সানরাইজারস হায়দরাবাদ। নিজের দলের (কলকাতা) খেলা দেখতে বরাবরই মাঠে হাজির হন শাহরুখ। এদিনও ব্যতিক্রম ঘটেনি। আহমেদাবাদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে উৎসাহ দেন ক্রিকেটারদের, মাতিয়ে তোলেন গ্যালারিতে থাকা দর্শককে।

ম্যাচে দারুণ জয় পেয়েছে শাহরুখের কেকেআর। জয়ের পর কন্যা সুহানা ও পুত্র আব্রামকে নিয়ে মাঠে নেমেই উল্লাস করেছেন অভিনেতা। কিন্তু সেই উচ্ছ্বাস স্থায়ী হয়নি। প্রচণ্ড গরমে পানিশূন্যতা দেখা দেয় শাহরুখের। মধ্যরাতে দলের সদস্যদের সঙ্গে হোটেলে ফেরেন অভিনেতা। কিন্তু তার অবস্থার উন্নতি হচ্ছিল না। সকালেও অবস্থার পরিবর্তন হয়নি দেখে দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। খবর অনুসারে, শাহরুখের অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তার তাকে পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

দুই সন্তানকে নিয়ে স্টেডিয়ামে শাহরুখআহমেদাবাদের (রুরাল) এসপি ওম প্রকাশ জাট খবরটির সত্যতা জানিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে অভিনেতা শাহরুখ খানকে কেডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

যদিও গোটা বিষয় নিয়ে এখনও শাহরুখ খান কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনও বার্তা পাওয়া যায়নি। তবে খবরটি ছড়িয়ে পড়ায় এসআরকে ভক্তরা উদ্বিগ্ন। প্রিয় তারকার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তারা।

এদিকে শাহরুখ বর্তমানে যুক্ত রয়েছেন ‘কিং’ নামের একটি ছবিতে। এই সিনেমায় তার কন্যা সুহানা খানও থাকছেন। এটি নির্মাণ করছেন সুজয় ঘোষ।

শাহরুখকে সর্বশেষ দেখা গেছে গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ সিনেমায়। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে তার সঙ্গে আছেন তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।