• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে

ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

সরকারি নির্দেশনা থাকলেও চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত ধান কেনা শুরু হয়নি। সরকারিভাবে ধান বিক্রি করতে না পেরে কৃষকদের মধ্যে উপযুক্ত মূল্য পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কৃষকেরা বলছেন, খোলাবাজারে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে ধান বিক্রি করতে হচ্ছে। আর খাদ্য বিভাগ বলছে, নানা জটিলতায় কৃষকের মাধ্যমে ধান কেনা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তারা।

ধান উৎপাদনে সমৃদ্ধ জেলা চুয়াডাঙ্গার মাঠে-ঘাটে পাকা ধানের ঘ্রাণ ছড়াচ্ছে চারপাশে। বাতাসে দুলছে ধানের সোনালি শিষ। দাবদাহের মাঝেও সবাই ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। কৃষকের চোখেমুখে এ যেন এক অন্যরকম হাসি। কারণ, বছরের বোরো মৌসুমের এই ধান বিক্রির টাকায় পরিবারের মুখে হাসি ফোটাতে স্বপ্ন বুনেছেন কৃষক।

মাঠ থেকে ধান কেটে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে

সোনার ধানে ঘর-আঙিনা ভরে উঠলেও কৃষকের মুখে নেই হাসি। শ্রমে-ঘামে ফলানো ধান বাজারে বিক্রি করতে গিয়ে কৃষকের হাসি মলিন হচ্ছে। লোকসানের গ্যাঁড়াকলে পড়ে মৌসুমের বোরো ধানের দামের তেতো অভিজ্ঞতায় জেলার অধিকাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা গ্রামের কৃষক জনি মিয়া। ১০ বিঘা জমি থেকে ধান সংগ্রহে ব্যস্ত এখন। কিন্তু নগদ অর্থের প্রয়োজনে এরই মধ্যে সংগ্রহ করা ধানের কিছু অংশ বিক্রি করতে হচ্ছে তার। তবে উৎপাদন খরচ অনুপাতে বিক্রি করতে পারেননি।

জনি মিয়া বলেন, ‘সরকারের যে ধানের দর সেটাতেও বিক্রি করতে পারি না সিন্ডিকেটের কারণে। ৮৫০-৯০০ টাকা সর্বোচ্চ বিক্রি করা যায়। যার কারণে আমরা লাভবান হতে পারি না।’চলছে ধান মাড়াইয়ের কাজ

রহিম নামের আরেক কৃষক বলেন, ‘কার্তিক মাস থেকে বৈশাখ পর্যন্ত আমরা যে হাড়ভাঙা পরিশ্রম করি সেই অনুপাতে লাভ করতে পারি না।’

কর্তৃপক্ষের উদাসীনতা আর সমন্বয়ের অভাবে এখনও সরকারিভাবে ধান বিক্রি করতে না পেরে কৃষকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। সরকারনির্ধারিত মূল্যে প্রতি মণ ধানের দাম এক হাজার ২৮০ টাকা হলেও বাইরে অনেক কম মূল্যে ধান বিক্রি করতে হচ্ছে। খোলাবাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়, যা থেকে উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকদের।

সরকারনির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে না পেরে হতাশ অনেকে

কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার চুয়াডাঙ্গায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। জেলায় চলতি মৌসুমে বোরোর লক্ষ্যমাত্রা ৩৪ হাজার ৮০০ হেক্টর থাকলেও আবাদ হয়েছে ৩৫ হাজার ৭২০ হেক্টর জমিতে। যেখান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮১০ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, ‘এর মধ্যে জেলার চার উপজেলায় শতভাগ ধান কাটা শেষ হয়েছে।’ এবারও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে দাবি তার।

জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা বলেন, ‘সকল জটিলতা কাটিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে পুরোদমে প্রকৃত কৃষকের থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।