• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশেষ বাহিনী

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ‘অতি স্পর্শকাতর’ বেশ কিছু গোপন নথি ফাঁস হওয়ায় তোলপাড় পশ্চিমা দুনিয়ায়। ওই সব নথি থেকে বেরিয়ে আসছে একের পর এক স্পর্শকাতর তথ্য। নথিতে দেখা গেছে, ইউক্রেনের অভ্যন্তরে বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছে। তার মধ্যে যুক্তরাজ্যের ফোর্সের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ফাঁস নথিগুলোকে অতি গোপনীয়তা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এসব নথিতে ইউক্রেনকে সহায়তার কৌশলের ছক, মানচিত্র, তালিকা ও ছবি আঁকা রয়েছে। ইউক্রেনের যুদ্ধের একটি বিশদ ছবি আঁকা, যার মধ্যে বসন্তে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের প্রস্তুতির সংবেদনশীল বিবরণ রয়েছে। আসল কথা হচ্ছে, পেন্টাগনের এসব নথি কারা বা কে ফাঁস করলো, কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো- এসব নিয়ে এখনও অন্ধকারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্র সরকার বলছে, তারা ফাঁস হওয়া নথির উৎস জানতে গভীর তদন্ত শুরু করেছে।

ফাঁস হওয়া গত ২৩ মার্চের নথি থেকে জানা গেছে, ইউক্রেনের মাটিতে যুক্তরাজ্যের ৫০ সদস্যের বিশেষ বাহিনীর একটি দল রয়েছে। পরের অবস্থানে ন্যাটোর সহযোগী দেশ লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫, যুক্তরাষ্ট্রের ১৪ এবং নেদার‍্যালন্ডসের ১ জন।

এসব বাহিনী ইউক্রেন যুদ্ধে কোথায় অবস্থান করছে, কোন দায়িত্বে পালন করছে, তা স্পষ্ট নেই। বিশেষ বাহিনীর এই সেনা সংখ্যা কম মনে হতে পারে এবং নিঃসন্দেহে কমবেশিও হতে পারে। কিন্তু সংখ্যায় কম হলেও যুদ্ধের ময়দানে ব্যাপকভাবে কার্যকর।

গত মাসেই রাশিয়া দাবি করেছিল, এই যুদ্ধটা শুধু ইউক্রেনের সঙ্গে হচ্ছে না, রাশিয়া ন্যাটোর মুখোমুখি। এরকম স্পর্শকাতর বিষয় নিয়ে স্বাভাবিকভাবে প্রকাশ্যে মুখ খুলেনি যুক্তরাজ্যর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে মঙ্গলবার (১১ এপ্রিল) এক টুইট বার্তায় তারা জানিয়েছে, কথিত ফাঁস হওয়া নথি গুলোতে মারাত্মক ভুল তথ্য থাকতে পারে। পাঠককে গুজবের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।