• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ

রাশিয়ার বাখমুত দখলের দাবি, পিছু হটার ইঙ্গিত জেলেনস্কির

Reporter Name / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর থেকে সেনাদের পিছু হটার সম্ভাবনার কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, মিত্র দেশের কাছ গোলাবারুদ সরবরাহ করা হলে ইউক্রেনীয় প্রতিরক্ষা জোরদার হবে।
বুধবার পোল্যান্ড সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ইঙ্গিত দিয়েছেন। খবর সিএনএনের।
জেলেনস্কি বলেন, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো— আমাদের সেনাবাহিনীর ক্ষতি না করা। নিশ্চিতভাবে যদি পরিস্থিতি আরও তীব্র হয় এবং ঘেরাওয়ের ফলে আমাদের আরও সেনা হারানোর ঝুঁকি দেখা দেয়, তা হলে রণক্ষেত্রের সেনাপতির উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে। আমি এ বিষয়ে নিশ্চিত। পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে পাশে নিয়ে জেলেনস্কি বলেন, কিন্তু ইউক্রেনে আরও উপযুক্ত গোলাবারুদ যত দ্রুত পৌঁছাবে আমরা শুধু বাখমুত নয়, পুরো দেশের ভূখণ্ডের জন্য দ্রুততার সঙ্গে লড়াই করতে পারব।
তিনি বলেন, ইউক্রেনের মধ্যে বাখমুতের পরিস্থিতি সবচেয়ে কঠিন। শহরটি কয়েক মাস ধরে রুশ সেনাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। তিনি আরও বলেন, বাখমুতে বিপুল সংখ্যায় অস্ত্র ও কামান ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি খুব কঠিন। প্রতিদিন ঘাটতি তৈরি হচ্ছে। আমাদের কামান রয়েছে, গোলাবারুদ কখনো পর্যাপ্ত থাকছে, কখনো কম। এমনটি প্রতিদিন ঘটছে। বাখমুতে কিছু অঞ্চলে আমরা সাফল্য পেয়েছি, সামনে এগিয়েছি অথবা আমরা সাফল্য পাইনি এবং আবারও নিজেদের অবস্থান থেকে পিছু হটেছি।
জেলেনস্কি বলেন, তবে এখন পর্যন্ত বাখমুত শত্রুরা নিয়ন্ত্রণে নিতে পারেনি। এই হলো আজকের পরিস্থিতি। রাশিয়ার ভাড়টে বাহিনী ওয়াগনার গ্রুপ রবিবার ইউক্রেনের বাখমুত শহর নিয়ন্ত্রণের দাবি করেছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে লড়াই চলছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।