• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

বিএনপি নেতৃত্বশূন্য দল: কামরুল ইসলাম

Reporter Name / ১৬৪ Time View
Update : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি। সংবিধানের বাইরে গিয়ে দেশে কোনো অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা পাবে না।

শুক্রবার (১ এপ্রিল) সকালে রাজধানীর ঘাটারচরে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন কামরুল ইসলাম।
তিনি বলেন, সভা-সমাবেশের মাধ্যমে বিএনপি মহড়া চালাচ্ছে। যেকোনো সময় নাশকতা সৃষ্টি করতে পারে। দেশে গণ-আন্দোলন সৃষ্টির সাংগঠনিক শক্তি বিএনপির নেই জানিয়ে সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। বিএনপি নেতৃত্বশূন্য দল। এদের জনগণ আর ভোট দেবে না।’ এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রাম মোকাবিলা করার জন্য শক্তিশালী সংগঠন দরকার। আগামী নির্বাচনে জয়ী হতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’ দেশ উন্নয়নের মহাসড়কে চলছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারপ্রধান বিশ্বের একজন সফল নেতা। ভারত, পাকিস্তান থেকে বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। সামনে বিশ্বের উন্নত দেশগুলোও বিভিন্ন সূচকে আমাদের পেছনে পড়ে যাবে। তখন আমরাই হব বিশ্ববাসীর কাছে মডেল।’ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘নতুন কমিটিতে যাতে ত্যাগী নেতারা মূল্যায়িত হয়, সেটা দেখতে হবে। কোনোভাবেই দুর্নীতিবাজ, মাদকসেবীর জায়গা কমিটিতে হবে না।’ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।