• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ, রিমান্ডে যুবক

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

দিনাজপুর ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিকৃত ব্যঙ্গাত্মক ছবি পোষ্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপরাধে রুবেল প্রধান উজ্জ্বল (২৭) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করার পর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালতে এই মামলার গ্রেফতারকৃত আসামী জেলার ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া গ্রামের আব্দুল গফফার প্রধানের ছেলে রুবেল প্রধানকে হাজির করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খুরশিদ আলম জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুানানি করে রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ আবু হাসান কবীর জানান, গ্রেফতারকৃত রুবেলসহ আরও কয়েকজন যুবক নিজ নামীয় ফেসবুক আইডিতে গত কয়েকদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা মানহানিকর সরকারবিরোধী বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি পোষ্ট ও সাম্প্রতিক সম্প্রীতি নষ্টের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে। এতে দেশের ও এই এলাকার জনসাধারণের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ষড়যন্ত্র করা হয়েছে। এসব ঘটনা প্রাথমিকভাবে অনুসন্ধান করে সত্যতার ভিত্তিতে রুবেল প্রধানকে বুধবার রাতে তার বাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইলসহ গ্রেফতার করা হয়। তিনি বলেন, এই ঘটনার সাথে অন্যান্যরা জড়িত রয়েছে। স্থানীয়ভাবে জনশ্রুতি আছে- রুবেল বিএনপি ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তার সহযোগিদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় ঘোড়াঘাট থানা পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে। ওই মামলায় তাকে আজ বৃহস্পতিবার আদালতে সর্পোদ করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।