
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিনের বন্ধ শেষে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রমের মধ্য দিয়ে ফের কর্মব্যস্ত হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহৎ ও উত্তরবঙ্গে প্রধান স্থলবন্দর হিলি।
রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে দুই-দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিরি বলেন, ‘সনাতন ধর্মম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পূজার ছুটি শেষে আজ থেকে ফের এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া সব দিনই আমাদের বন্দর অভ্যন্তরে কার্যক্রম চালু ছিল।