• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার,আটক আরও ২ জেলে

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে সোমবারও (১১ অক্টোবর) পটুয়াখালীতে দুই জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ ছাড়া অন্যান্য অভয়াশ্রমেও জোরদার রয়েছে টহল।

সোমবার (১১ অক্টোবর) সকালে পটুয়াখালীর পায়রা নদীতে টহল দিচ্ছিল মৎস্য বিভাগ ও নৌপুলিশের একটি দল। এ সময় কয়েকজন জেলেকে জাল ফেলতে দেখে ধাওয়া করে তারা। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জালসহ দুজনকে আটক করা হয়। আটককৃত জেলেদের দাবি, ভিজিএফের চাল না পেয়ে বাধ্য হয়ে সংসার চালাতে মাছ ধরতে গেছেন তারা। জব্দকৃত জাল লেবুখালী এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ভোলা ও চাঁদপুরেও অভিযান সফল করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। গত ২২ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৪ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করে। এ সময় মৎস্য অধিদপ্তর বলেছিল, নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এ সময় জেলেরা ২০ কেজি করে চাল সহায়তা পাবেন। ৪ অক্টোবর হতে সোমবার (১১ অক্টোবর) সময়ে এখন পর্যন্ত মোট ৪৫ জন আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। তার মধ্যে ৬ অক্টোবর সকালে পটুয়াখালীর পায়রা নদীতে অভিযানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে আটক করে জরিমানা করেছিল মৎস্য বিভাগ ও নৌপুলিশ। জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্টসহ চরগড়া জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেদিন ভোলাতেও অভিযান চালিয়ে ৯ হাজার মিটার জাল ও প্রায় এক মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। অপরদিকে ৭ অক্টোবর সকালে মাদারীপুরের শিবচরে ৩৩ জেলেকে আটক ও জরিমানার দণ্ড দেন উপজেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ ‍দিনের অভিযান চলছে। অভিযানে পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদ-নদীতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। স্পিডবোড দিয়ে টহলের পাশাপাশি বাজারে ইলিশ বিক্রি ও মজুতে রয়েছে কঠোর নজরদারি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।