• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

সায়ংকালে চিন্ময়ী আনন্দরূপিণী দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়েই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনার অতিমারিসহ সব ধরনের অশুভ ও অমঙ্গল থেকে মুক্তি লাভই এবার দেবীর কাছে ভক্তদের প্রার্থনা।

সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়। সকাল থেকেই শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী হিন্দু ধর্মাবলম্বীরা পূজা অর্চনায় ঢাকেশ্বরী মন্দিরে আসতে থাকে। দেবীর কাছে নানা মাঙ্গলিক চাওয়া নিয়ে সনাতন ধর্মাবলম্বী প্রার্থনা করেন। দেবীর দশমী বিহিত পূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে আগামী ১৬ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে। এ বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঢাকা মহানগরে হচ্ছে ২৩৮টি পূজা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল  বলেন, মায়ের কাছে আকুতি, দেশের ও দেশের জনগণের মঙ্গল কামনা। এছাড়া করোনা ভাইরাসের অতিমারি থেকে যেন দেশের মানুষসহ আমরা মুক্তি পাই। তিনি বলেন, যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ও শান্তিপূর্ণভাবে সবাই যেন উৎসব পালন করে। করোনা মহামারির কারণে সবাই যেন মাস্ক পড়ে স্বাস্থবিধি মেনে চলে এদিকে ৬ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (সমন্বয় ও সংস্কার) সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আলী সরকার স্বাক্ষরিত জনস্বার্থে জারি করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাকালীন দুর্গাপূজা উদযাপনে দেশের সব পূজামণ্ডপে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি মন্দিরের প্রবেশপথে থাকবে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, প্রয়োজনে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থাও রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।