• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার
/ ব্রেকিং
রাজশাহীতে করোনার টিকাদান কেন্দ্র টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) থেকে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়ায় টিকাদান কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৮ আরো পড়ুন
বকেয়া পাওনা আদায়ে বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে প্রযুক্তি খাতের বড় বিলিকরণ প্রতিষ্ঠান পেপারফ্লাই। দেশজুড়ে পণ্য ডেলিভারি দেওয়ার মাসুল হিসেবে কয়েক কোটি টাকা বকেয়া হলেও গত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে
১ রানে ৭ উইকেট নিয়ে জিম্বাবুয়ের দারুণ জয় । বেলফাস্টে বুধবার প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। ২৬৬ রানের পুঁজি নিয়ে তারা স্বাগতিকদের থামিয়ে দিয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (গবেষণা) পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক পদের নাম: সহকারী পরিচালক (গবেষণা) পদসংখ্যা: ১৯ জন
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সহসভাপতি ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত ১৬ আগস্ট তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে
দেশের আকাশে বুধবার সন্ধ্যায় পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। তাই বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ৬ অক্টোবর (বুধবার,

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।