• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন আয়োজনে আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহীতে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ উদযাপন উপলক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ৯ নভেম্বর ২০২৬ তারিখ বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সন্ধ্যা ৭:৩০টায় রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত পান্ডুলিপি বুক ক্যাফেতে এক সভায় এই কমিটি গঠন করা হয়।
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরনো বটগাছের তলায় আগামী ১২ নভেম্বর ২০২৬ দিনব্যাপী বরেন্দ্র অঞ্চলের প্রাণ প্রকৃতি, এগ্রোইকোলজি, খাদ্যসার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষায় ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানকে সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ থেকে ১৫ সদস্যবিশিষ্ট আয়োজন উদযাপন কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক নির্বাচিত হন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হন সাধারণ সম্পাদক পলি রানী। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী, মো. আলমগীর হোসেন; যুগ্ম সদস্য সচিব পদে ইহতেশামুল আলম, রিয়া করিম, তাহমিদ জাকি এবং নির্বাহী সদস্য পদে তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মো. মাসুম ইসলাম, মোসা. সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পীকে নির্বাচিত করা হয়। এছাড়াও বরেন্দ্র অঞ্চলের নাচোল, তানোর ও পবা উপজেলা থেকে আগত কৃষক-কৃষাণী ও যুবরা এই কমিটির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন এর মূল লক্ষ্য, বরেন্দ্র অঞ্চলের যুবসমাজের মধ্যে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা, নেতৃত্ব, পারস্পরিক  সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। “শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি” এই স্লোগানে বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা এই প্রতিপাদ্যে সম্মেলনের মূল আলোচ্য বিষয়- এগ্রোইকোলজি: দেশি বীজ ও স্থানীয় কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, পানি সাশ্রয়ী কৃষি এবং পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ। জলবায়ু ন্যায্যতা: বরেন্দ্র অঞ্চলের খরা, তাপপ্রবাহ ও পানিসংকট; কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি; স্থানীয় অভিযোজন ও পরিবেশগত ন্যায়বিচার। খাদ্য সার্বভৌমত্ব: খাদ্য সার্বভৌমত্ব, কৃষকের বীজ ও খাদ্য উৎপাদনের অধিকার, স্থানীয় খাদ্যসংস্কৃতি, নিরাপদ খাদ্য এবং খাদ্যব্যবস্থায় কৃষক ও জনগণের সিদ্ধান্ত গ্রহণের অধিকার।
এছাড়াও থাকবে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন উপস্থাপন, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক আয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।