
জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী দিনে রাজশাহী মহানগরের লিফলেট বিতরণ, মশক নিধন স্প্রে, ব্লিচিং পাউডার বিতরণ এবং জনসচেতনতা সভাসহ নানা আয়োজন।
এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট আইনজীবী এড. আবু মোহাম্মদ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মন্ডল, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান সুইট, মহানগর জামায়াতের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জননেতা আবুল কালাম আজাদ, বোয়ালিয়া পশ্চিম থানার সেক্রেটারি মুহাঃ আমিনুল ইসলাম, রাজপাড়া থানার সেক্রেটারি মাহবুবুল আলম প্রমুখ।