• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ রাজশাহীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-গাঁজা উদ্ধার দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে রাসিক প্রশাসক, শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী পেনাল্টি মিস, তবু গোলসংখ্যায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো মাগুরায় যুবদল নেতার লাশ উদ্ধার, গুলিতে হত্যার অভিযোগ

রুয়েটের সিএসই শিক্ষার্থীদের ১১ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ শিক্ষার্থীদের অধিকার ও একাডেমিক পরিবেশ নিশ্চিতসহ ১১ দফা দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২১ থেকে ২৫ সিরিজের শিক্ষার্থীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো চলমান রয়েছে। শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের সময় পেরিয়ে গেলেও দাবিগুলোর বিষয়ে কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতি না পাওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, একাডেমিক অসামঞ্জস্য এবং শিক্ষার্থীদের যৌক্তিক মতামত উপেক্ষার প্রবণতা একাডেমিক পরিবেশ ও মানসিক স্বস্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ২৫ সিরিজের শিক্ষার্থী মো. মেহরাব হোসাইনের আকস্মিক মৃত্যুর পর তাঁর সহপাঠীদের মানসিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করার ঘটনাকে আন্দোলনের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।

১১ দফা দাবির মধ্যে রয়েছে-জোরপূর্বক পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করার ঘটনায় প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ, শিক্ষার্থীদের মতপ্রকাশ ও ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান, সিটি, সেমিস্টার ও পরীক্ষার সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থা করা। পাশাপাশি অসুস্থতাজনিত অনুপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ যথাযথভাবে বিবেচনা, ফলাফলে অবনতির কারণ বিশ্লেষণ করে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির যথাযথ বাস্তবায়ন এবং প্রশ্নপত্রে পাঠদানকৃত বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার দাবি রয়েছে। এছাড়া সম্পূর্ণ নাম-পরিচয় গোপন রেখে স্বচ্ছ শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের সময় বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন দাবি ও প্রশ্ন তুলে ধরেন। বিভাগীয় প্রধান প্রশ্নগুলোর জবাব দেওয়ার পাশাপাশি দাবিগুলো পূরণের বিষয়ে মৌখিকভাবে আশ্বস্ত করেন।

তবে মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল, প্রতিটি দাবির বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বাস্তবায়ন পরিকল্পনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরসহ বিভাগীয় প্যাডে লিখিতভাবে আজ (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার মধ্যে উপস্থাপন করতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এমন কোনো লিখিত প্রতিশ্রুতি না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, লিখিত জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং পরবর্তী প্রয়োজনীয় ও যৌক্তিক কর্মসূচি নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।