
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এইচ এম আসলাম হোসেন আজ রবিবার দুপুরে তাঁর দায়িত্বে যোগদান করেছেন। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁকে এ নিয়োগ দেন। এর আগে তিনি রাবিতে উপ-রেজিস্ট্রার (একাডেমিক) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর যোগদানকালে বিশিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
যোগদানের পর উপস্থিত সহকর্মীদের উদ্দেশ্যে তিনি তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এইচ এম আসলাম হোসেন ২০০৬ সালে রাবিতে উপ-রেজিস্ট্রার (একাডেমিক) হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।