• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ রাজশাহীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-গাঁজা উদ্ধার দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে রাসিক প্রশাসক, শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী পেনাল্টি মিস, তবু গোলসংখ্যায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো মাগুরায় যুবদল নেতার লাশ উদ্ধার, গুলিতে হত্যার অভিযোগ

ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় দেশবাসীকে আগামী এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই দেশটির টাইটান, কল্যাণ জুয়েলার্স ও সেনকোর মতো সোনার গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ারের সম্মিলিত বাজারদর কমে প্রায় ৫০ হাজার কোটি টাকা। অর্থনীতিতে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী এ পদক্ষেপের আহ্বান জানান।

 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশে ভারতের জুয়েলারি প্রস্তুতকারি প্রতিষ্ঠানের শেয়ারের বাজারে ধস। সম্প্রতি হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে দেশবাসীকে আগামী এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই দেশটির টাইটান, কল্যাণ জুয়েলার্স ও সেনকোর মতো জুয়েলারি কোম্পানির শেয়ারের সম্মিলিত বাজারদর কমে প্রায় ৫০ হাজার কোটি রুপি।

বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্যের আমদানির খরচ বেড়েছে। এ অস্থিরতায় ভারতের স্বর্ণ আমদানির খরচও বেড়েছে। এতে চাপ পড়ছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এরকম পরিস্থিতিতে নরেন্দ্র মোদি দেশবাসীকে এক বছরের জন্য স্বর্ণ বেচাকেনা না করার আবেদন জানান। যা ডলারের চাহিদা কমাতে এবং ভারতীয় রুপির মান স্থিতিশীল রাখতে সাহায্য করবে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, ভারতীয় ব্যাংকগুলোর কর নিয়ে অপ্রত্যাশিত দাবির মুখে এপ্রিলে দেশটিতে স্বর্ণ আমদানি গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার সম্ভাবনা রয়েছে। দেশটি প্রতি মাসে গড়ে ৬০ টন স্বর্ণ আমদানি করে, যার গড় খরচ প্রায় ৬০০ কোটি ডলার।

এছাড়া ভারত অপরিশোধিত তেলের চাহিদার ৮৮ শতাংশেরও বেশি আমদানি করে থাকে। চলমান ইরান যুদ্ধে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। পুরো বিষয়টি নিয়ে গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এদিকে, স্বর্ণ কেনা ছাড়াও ভারতীয়দের আরও কিছু গুরুত্বপূর্ণ খাতে সংযম দেখাতে অনুরোধ রাখেন নরেন্দ্র মোদী। দেশের খাতিরে অন্তত এক বছর বিদেশ ভ্রমণ, ডেস্টিনেশন ওয়েডিং না করা এবং মেট্রো ব্যবহার করে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর আহ্বান জানান তিনি। তবে নরেন্দ্র মোদি এ আহ্বানে বিমান ও ভ্রমণ সংস্থাগুলোর শেয়ার ও চাহিদাতেও প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।