• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ রাজশাহীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-গাঁজা উদ্ধার দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে রাসিক প্রশাসক, শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী পেনাল্টি মিস, তবু গোলসংখ্যায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো মাগুরায় যুবদল নেতার লাশ উদ্ধার, গুলিতে হত্যার অভিযোগ

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে কামব্যাক হলো না বায়ার্ন মিউনিখের, ড্র করে শেষ হলো তাদের এবারের আসরের যাত্রা। গতকাল ( বুধবার, ৬ মে) দিবাগত রাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ শেষ করে লুইস এনরিকের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৬-৫, আর এতেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় ম্যাচটি স্মরণীয় করে রাখার প্রত্যয় জানালেও ব্যর্থ হন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি। শেষ সময়ে গোল করে হার এড়ালেও ফাইনালে উঠতে ব্যর্থ হলো জার্মান ক্লাবটি।

 

ইউরোপিয়ান ফুটবলে এখন নতুন এক জাদুকরের নাম কাভারাৎসখেলিয়া। গোল করা হোক কিংবা গোল করানো, পিএসজির সবচেয়ে বড় ভরসা তিনি।

ম্যাচের মাত্র তিন মিনিটেই জাদু দেখান কাভারাৎসখেলিয়া। মাঝমাঠ থেকে দুর্দান্ত পাসে তৈরি করেন আক্রমণ, পরে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথম লেগে করেছিলেন জোড়া গোল। দ্বিতীয় লেগে গোল না পেলেও পুরো ম্যাচে ছিলেন দুর্দান্ত। চলতি আসরে এখন পর্যন্ত পিএসজির হয়ে সর্বোচ্চ ১০ গোল এই জর্জিয়ান তারকার।

ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে হ্যারি কেইনের গোলে হার এড়ালেও শেষ রক্ষা হয়নি বাভারিয়ানদের। ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। রেফারির কয়েকটি সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেন তিনি।

 

এবার শিরোপার লড়াইয়ে পিএসজির সামনে আর্সেনাল। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে হবে ইউরোপ সেরার মহারণ। এখন দেখার অপেক্ষা কাভারাৎসখেলিয়া জাদুতে পিএসজি কি ধরে রাখতে পারে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।