
প্রিয়জন ডেস্কঃ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজশাহী মহানগরীর নওদাপাড়া কাঁচাবাজারে নির্মাণাধীন মার্কেট পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। তিনি পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ে কাজ সম্পন্নে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন রাসিক প্রশাসক মহোদয়।