
প্রিয়জন ডেস্কঃ জামায়াত শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উদ্যোগে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার ( ২২এপ্রিল ) বেলা ১২টয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি পাশে থেকে এই কর্মসূচি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অংকন করা হয়।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরদের ‘গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না ‘ গুপ্ত গুপ্ত ইত্যাদি প্রতিবাদী ভাষা লিখতে দেখা যায়।
এসময় রাবি শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক সরদার জহুরুল হক বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যে অতর্কিত হামলা করা হয়েছে, তা বাংলাদেশের চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের রক্তক্ষরণের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল লাল রঙিন কালি দিয়ে দেয়াল লিখন করছে, গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ গড়ে উঠেছিল, তেমনি আজও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা।
তিনি বলেন, গুপ্ত রাজনীতি নিপাত যাক, বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক। ছাত্রদল চায়, সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন তাদের নিজস্ব আদর্শ ও চিন্তাধারা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করুক এবং ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুক। ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানানো হচ্ছে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলবে না। একইসঙ্গে অপসংস্কৃতি ও বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্রও সহ্য করা হবে না।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) বলেন, শিবির ও জামায়াতের গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে আজ আমাদের এই কর্মসূচি। শিবিরের এই গোপন রাজনীতি বন্ধ করতে হবে। তারা দেশে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাতে চায়। আমরা চাই, শিবির সুস্থ ও স্বচ্ছভাবে রাজনীতি করুক। যে সকল ছাত্র সংগঠন ইসলামবিরোধী ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো স্থান দেওয়া হবে না।
তিনি বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকেও তারা গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে হত্যা করেছে। ইসলামী ছাত্রশিবির একটি গুপ্ত ছাত্র সংগঠন, যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে এদেশের মানুষ, বিশেষ করে মা-বোনদের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িত ছিল। আমরা আজ দেয়াল লিখনের মাধ্যমে আহ্বান জানাই যে রাজনীতি হতে হবে স্বচ্ছ, সুষ্ঠু এবং শিক্ষার্থীদের কল্যাণমুখী।
উল্লেখ, গতকাল চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদ দেয়াল লেখন কর্মসূচি পালন করেন তারা।