• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। হামলার প্রতিশোধ নিতে অঞ্চলটিতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরাইলকে লক্ষ্য করে পুরোদমে হামলা চালাচ্ছে ইরান। তবে এবার ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। এ তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

এফবিআইয়ের নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ইরান আমেরিকার পশ্চিম উপকূল লক্ষ্য করে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিলো। চলমান যুদ্ধের প্রেক্ষিতে এবার এ সম্ভাবনা আরও জোরাল হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, সমুদ্রের কোনো একটি অজ্ঞাত জাহাজ থেকে ড্রোনগুলো ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে মার্কিন ভূখণ্ডে ইরানের এই ‘সারপ্রাইজ অ্যাটাক’ পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

সতর্কবার্তাটি এমন এক সময়ে এল যখন ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার মাধ্যমে এর প্রতিশোধ নিচ্ছে।
লস অ্যাঞ্জেলেস এফবিআই অফিসের একজন মুখপাত্র এবিসি নিউজকে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন এবং হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে মেক্সিকান ড্রাগ কার্টেলগুলোর ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন বাহিনীর ওপর এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও উদ্বিগ্ন হয়ে উঠেছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের একটি বুলেটিন অনুসারে, একটি অসমর্থিত রিপোর্টে বলা হয়েছিল যে, মেক্সিকান কার্টেল নেতারা মার্কিন-মেক্সিকো সীমান্তে মার্কিন আইন প্রয়োগকারী এবং সামরিক কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের অফিস জানিয়েছে, তারা স্থানীয় ও ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে কমিউনিটির সুরক্ষায় কাজ করছে। লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের প্রস্তুতি জোরদার করেছে এবং উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল বৃদ্ধি করেছে।

এদিকে তিন শর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান যুদ্ধ বন্ধে রাজি হয়েছেন। বুধবার রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় তেহরানের এই তিন শর্ত দেয় এবং শর্ত থেকে অনড় অবস্থানের কথাও জানিয়ে দিয়েছে তেহরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দওেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এ বিষয়ে বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হলো ইরানের তিনটি শর্ত পূরণ করা। সেগুলো হলো- ১. ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে। ২. সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদান। ৩. ভবিষ্যতে আগ্রাসন না চালানোর বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা। ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা যেন না হয়, তা প্রতিরোধে বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হবে।

যুক্তরাষ্ট্র ও ‘ইসরাইল’-কে এই যুদ্ধ শুরুর জন্য সরাসরি দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট। একইসঙ্গে, ওই অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে ইরানের যে অঙ্গীকার রয়েছে, তা তিনি পুনরায় ব্যক্ত করেন।- সূত্র: এবিসি নিউজ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।