পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, ‘আহতদের জখম খুবই সামান্য ছিল এবং ১০৮ জন সেনা এরইমধ্যে দায়িত্বে ফিরে গিয়েছেন।’
তিনি আরও যোগ করেন, ‘৮ সেনা এখনও গুরুতর আহতের তালিকায় রয়েছেন এবং তারা সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা পাচ্ছেন।’
যুদ্ধের প্রথম দিকে ইরানি হামলায় সাতজন মার্কিন সেনা নিহত হয়। এদের মধ্যে কুয়েতে ছয়জন এবং সৌদি আরবে একজন, যা মার্কিন সামরিক সূত্র ইতিমধ্যেই জানিয়েছে।






















