• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম

রিয়াদে ড্রোন হামলা, প্রতিশোধের হুমকি ট্রাম্পের

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ভোরে সংঘটিত এ হামলায় দূতাবাসের অভ্যন্তরে আগুন ধরে যায় এবং ভবনটির আংশিক ক্ষয়ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের চরম উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটলো।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে জানা গেছে, দুটি ড্রোন সরাসরি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, হামলার ফলে ভবনে ‘সীমিত’ পরিসরে আগুনের ঘটনা ঘটেছে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রিয়াদের কূটনৈতিক এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদমাধ্যম নিউজনেশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা এবং এই যুদ্ধে মার্কিন সেনা নিহতের জবাব কী হবে, তা আপনারা শিগগিরই জানতে পারবেন।’ তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র এর পাল্টা প্রতিশোধ নিতে বড় ধরনের পদক্ষেপের পরিকল্পনা করছে।

হামলা হওয়ার পরপরই রিয়াদের মার্কিন দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সৌদি আরবে অবস্থানরত সব মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবিলম্বে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া রিয়াদ, জেদ্দা ও দাহরানের নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার নির্দেশ দেয়া হয়েছে।

গত শনিবার থেকে ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে তেহরান। রিয়াদের এই হামলাকে সেই সংঘাতেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।

বর্তমানে রিয়াদের কূটনৈতিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে এবং সৌদি কর্তৃপক্ষ হামলার উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।