
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী ও এর আশপাশের এলাকার জন্য চলতি বছরের ‘সাদাকাতুল ফিতর’ বা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। এবার জনপ্রতি সর্বনিম্ন ৮৫ টাকা এবং সর্বোচ্চ ৩ হাজার ৩০০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক।
সভায় ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়, শুধুমাত্র সর্বনিম্ন হারে ফিতরা আদায় না করে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্যসমূহের যে কোনো একটি বা তার বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা প্রদান করতে।