• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস-মাছ দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নাটকীয় গ্রুপ পর্ব শেষে সুপার এইটের লড়াই শুরু ফুলপুরে বাস-সেনা ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৩ বন্ধ হলো প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

আমনূরা রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির মোট ৩০টি তেলবাহী ওয়াগনের মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

দুর্ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, ভোর ৫ টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।