
প্রিয়জন ডেস্কঃ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
দেশের সব টেলিভিশন চ্যানেলকে ভাষণটি জনস্বার্থে বিটিভির সৌজন্যে সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা (২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী) শপথ নিয়েছে।