
প্রিয়জন ডেস্কঃ সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়াও দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনের ডাক দিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল।
ছাত্রদলের এমন দাবির বিষয়ে জানতে সালাউদ্দিন আম্মারকে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
এর আগে বেলা সাড়ে ১১টায় ব্যানার খুলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষককে আলটিমেটাম দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। এ ঘটনার পাশাপাশি শিক্ষক লাঞ্ছিতের ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়ে স্মারকলিপি দেবে শাখা ছাত্রদল।