• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই; বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থী

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি কী-না। তবে থাকছে আপিলের সুযোগ।

ঋণ খেলাপি হওয়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারা নিয়ে ছিল সংশয়। হাইকোর্টে ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য করেন আবেদন। তা খারিজ করে আদালত। পরে, চেম্বার আদালতে আবার আপিল করেন। এবার, আদালতের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দিলে প্রার্থিতা নিয়ে বাধা থাকে না মান্নার। গত ৩০ ডিসেম্বর মনোনয়ন দাখিল করেন বগুড়া-২ আসন থেকে।

এবার আবার বিপাকে মাহমুদুর রহমান মান্না। শুক্রবার যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় তারিখের গরমিল থাকায় বাতিল করা হয়েছে বলে জানান তিনি। এনিয়ে বগুড়া-২ আসনে মনোনয়নপত্র জমা দেয়া সাত প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে চারজনের মনোনয়ন। তবে, এখনও আপিলের সুযোগ থাকছে মান্নার।

কুমিল্লা-১, ২, ৩, ৪ ও ৫ সংসদীয় আসনে মোট ১৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাদ পড়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল। কুমিল্লা-৪ আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর। তার অভিযোগ, প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে গেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি, মনে হয়েছে, নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি নিয়ে আমি শঙ্কা প্রকাশ করছি।’

এদিকে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর কক্সবাজার-১ আসনে বাতিল হয়েছে দুইজনের মনোনয়নপত্র। তবে বৈধ হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মনোনয়ন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে। রাজনৈতিক দলগুলো এবং জনগণ সবাইকে মিলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের অন্যান্য সহায়ক বাহিনী সবাই সহায়তা করবে।’

এদিকে ময়মনসিংহের তিনটি আসনে যাচাই বাছাই শেষে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরিফুল ইসলামসহ পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-১ এ ৩ জন, চট্টগ্রাম-২ এ তিনজন, এবং চট্টগ্রাম -৩ আসনে বাতিল হয়েছে পাঁচজনের প্রার্থিতা।

এছাড়া বরিশাল সদরে বাসদের প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সম্পূর্ণ তথ্য দিতে তাকে সময় দেয়া হয়েছে। অন্যদিকে টাঙ্গাইল-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলীসহ ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল শুরু হবে আগামী ৫ জানুয়ারি থেকে, চলবে ১১ জানুয়ারি থেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।