• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার, ৩ জানুয়ারি) হতে যাচ্ছে পুরুষ ও নারী বিভাগের চূড়ান্ত লড়াই। রাজধানীর শহিদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বসছে ফাইনাল মঞ্চ।

তারুণ্যের উৎসব-২০২৫ সামনে রেখে আট বছর পর আয়োজিত হচ্ছে জাতীয় পুরুষ ও নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। শনিবার পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বিজিবি-সেনাবাহিনী। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ে মাঠে নামবে আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।

পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে নৌবাহিনীকে ৪০-৩৭ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে বিজিবি। অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিমানবাহিনীকে ৩৩-৩০ পয়েন্টে পরাজিত করে ফাইনালের টিকিট কাটে সেনাবাহিনী। জয়ের পর নিজেদের অনুভূতির কথা জানালেন দুই দলের অধিনায়করা।

একজন খেলোয়াড় বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা যে আমরা ফাইনালে যাবো। অনেকদিন হলে আমরা ফাইনাল খেলতে পারছি না। ইনশা আল্লাহ ফাইনালে আমরা ভালো খেলবো, ভালো খেলে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো।’

নারী বিভাগের প্রথম সেমিফাইনালে ছিল নাটকীয়তা। আনসার ও বিজিবির মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ৩২-৩২ পয়েন্টে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপ সামলে ৩৯-৩৫ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ আনসার। দ্বিতীয় সেমিফাইনালে একেবারেই একপেশে লড়াইয়ে রাঙ্গামাটিকে ৬২-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পুলিশ।

খেলোয়াড়দের মধ্যে একজন বলেন, ‘আমাদের প্রথম থেকে খেলাটা ভালো হচ্ছিলো। কিন্তু শেষের দিকে একটু গোলমাল হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা ফাইনালে উঠেছি। কুশির ঠিকানা নেই যে ফাইনাল খেলবো আমরা।’

অন্য একজন খেলোয়াড় বলেন, ‘আমার দল অনেক ভালো, আমি মনে করি আমার ডিফেন্সও ভালো, আমার অফেন্সও ভালো। অনেক ভালো করবে এটাই আশা করি। আমরা চ্যাম্পিয়নে ফাইট দেবো ইনশা আল্লাহ।’

শনিবার বিকেল ৪টায় পুরুষ বিভাগের এবং বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে নারী বিভাগের ফাইনাল ম্যাচ। সব মিলিয়ে জাতীয় কাবাডির ফাইনালে অপেক্ষা করছে জমজমাট লড়াই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।