• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

নির্বাচনে বিএনপির ৮ প্যাকেজ নিয়ে ইশতেহার; বাস্তবতা চায় ভোটাররা

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ জাতীয় নির্বাচনে কৃষি, কর্মসংস্থান, চিকিৎসা ও নাগরিক সুবিধাসহ আটটি প্যাকেজ নিয়ে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বিশ্লেষকদের মত, ইশতেহারে জুলাই আকাঙ্ক্ষা, দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদবিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবেন ভোটাররা। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নতুন বাস্তবতায় জ্ঞাননির্ভর ইশতেহার প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের।

আর দেড় মাসের কম সময়ের ব্যবধানে যখন জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছে দেশ, সেসময় বেগম খালেদা জিয়ার মৃত্যু নির্বাচনি বৈতরণী পার হতে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

যদিও খালেদা জিয়ার শোক কাটিয়ে উঠে নির্বাচনমুখী যাত্রায় মনোযোগী হচ্ছে বিএনপি। তাই জনগণের সামনে এর মধ্যেই নিজেদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছে দলটি। এ লক্ষ্যেই নির্বাচনের ইশতেহার তৈরিতে কাজ করছে বিএনপি। শিগগিরই ফ্যামিলি, ফার্মার্স ও হেলথ কার্ডের মত সুবিধা সম্বলিত আট দফার প্যাকেজ পরিকল্পনা ও পূর্ব ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব নির্ভর ইশতেহার ঘোষণা করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন টুকু বলেন, ‘তারে রহমান যে ৩১ দফা দিয়েছে, এটাতে অনেক আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে সবাইকে সঙ্গে নিয়ে এটা দিয়েছেন। এসব কার্ড যে দেবো, এটা নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে। আশা করি এ পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলে মানুষ যে সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করে, সেটা থেকে অনেকটা মুক্তি পাবে।’

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন, শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়। ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাধবিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবে ভোটাররা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘একটা সুশাসন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের দারিদ্র বিমোচন, আমাদের পররাষ্ট্র নীতিটা কী হবে? কথার ফুলঝুরি দিয়ে যদি কেউ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে বা গণতন্ত্রে পরিবর্তে ফ্যাসিবাদী ব্যবস্থা করতে হয়, তাদের প্রত্যেকের কাঁধের মধ্যে চব্বিশের গণঅভ্যুত্থানের যে দৃষ্টান্ত, এটা কিন্তু গরম নিঃশ্বাসের মতো তাদের কাঁধে ফেলবে।’

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণমুখী ইশতেহার তৈরিতে দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে মেধাভিত্তিক ইশতেহার তৈরির পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ।

তিনি বলেন, ‘আমি যদি দলীয়করণ করি তাহলে তো এটা শেষ হয়ে যাবে। আর দলীয়করণ না, মেধা। এ মেধার জন্যই তো এতকিছু হলো। মেধাকে ধারণ করে মেরিটোক্রেসি যেটা বলি, এটাতে স্টাবলিশড করা।’

নির্বাচনি ইশতেহারে অনেক কাল্পনিক প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করার নজির থাকলেও এবারের বাস্তবতায় গণমুখী ও বাস্তবসম্মত ইশতেহার না দিতে পারলে ভোটের মাঠ থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকবে বলে মত বিশ্লেষকদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।