
প্রিয়জন ডেস্কঃ উত্তরবঙ্গের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে আগত জটিল ও দীর্ঘমেয়াদী ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত রুগীদের জন্য চালু হলো পেইন মেডিসিন বহির্বিভাগ যার নাম ‘পেইন ক্লিনিক’, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ।
কোমর ব্যথা, ফ্রোজেন শোল্ডার, পিএলআইডি, কারপাল টানেল সিন্ড্রোম, ফাইব্রোমায়ালজিয়া, প্লান্টার ফাসাইটিস, টেনিস এলবো, বাত ব্যথা, নিউরোজেনিক ব্যথা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া,হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস সহ বিভিন্ন জয়েন্ট ও মাংসপেশীর ব্যথা এবং ক্যান্সারজনিত ব্যথার আধুনিক ও সমন্বিত চিকিৎসা প্রদানে এই ‘পেইন ক্লিনিক’ যুগান্তকারী ভূমিকা রাখবে।
মাল্টিমোডাল ট্রিটমেন্ট এপ্রোচের অংশ হিসেবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট এর পাশাপাশি বিভিন্ন ধরনের মিনিম্যালি ইনভাসিভ ইন্টারভেনশন যেমন নার্ভ ব্লক, ইপিডুরাল ইনজেকশন, আল্ট্ট্রাসাউন্ড ও ফ্লুরোস্কপি গাইডেড ডায়াগনস্টিক ও থেরাপিউটিক বিভিন্ন পেইন ম্যানেজমেন্ট প্রসেডিউর, পিআরপি থেরাপি, ওজোন থেরাপি ও রেডিওফ্রিকোয়েন্সির মাধ্যমে অত্যাধুনিক ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট চিকিৎসা প্রদান করা হবে এখানে।
উদ্বোধন করেন রামেকহা-র সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ স্যার,আরও উপস্থিত ছিলেন বিএসএ-সিসিপিপি, রাজশাহীর সভাপতি অধ্যা: ডা. মো: লতিফুর রহমান স্যার, রামেক শিক্ষক সমিতির সেক্রেটারি ডা. মনোয়ার তারিক সাবু স্যার, বিএসএ রাজশাহী-র সেক্রেটারি ডা.শামীম আহমেদ স্যার ,বিএসএ রাজশাহী-র সহসভাপতি ডা. আবুল হাসনাত ডাবলু স্যার, এনেসথেসিওলজ বিভাগের প্রধান অধ্যাঃ ডা. জামিল রায়হান জন স্যার, সার্জারী বিভাগের প্রধান অধ্যা: ডা. মো: মনিরুজ্জামান সরকার স্যার, গাইনী ও ফিজিক্যাল মেডিসিন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও চিকিৎসকগণ এবং সার্জারি বিভাগের আরএস ডা. শহীদুল ইসলাম রবিন।
এছাড়াও রামেকহা-র নার্সিং স্টাফবৃন্দ, ওয়ার্ড মাস্টার, এনেসথেসিয়া টেকনিশিয়ানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে এই আয়োজনকে কর্মচঞ্চল করে তুলেছিলেন।
বি:দ্র: পেইন ক্লিনিকে প্রতি শনি, সোম ও বুধবার সকাল ০৮:০০ হতে দুপুর ০২:০০ টা পর্যন্ত আউটডোরের রুগী দেখা হবে।