• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

ইনস্টাগ্রামে

Reporter Name / ২৬৮ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো এবং ভিডিও-শেয়ারিং এই প্ল্যাটফর্মকে ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় করে তুলতে আরও সুবিধা নিয়ে এলো মেটা। যার জেরে কাস্টম ভার্চুয়াল বিজনেস কার্ডের মতো প্রোফাইল শেয়ার করা অনেকটাই সহজ হয়ে উঠেছে ব্যবহারকারীদের জন্য।

এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল শেয়ার করার একটাই উপায় ছিল। বর্তমানে প্রোফাইল কার্ডের সাহায্যে ব্যবহারকারীরা টু-সাইডেড প্রোফাইল কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন। এর মধ্যে প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য একদিকে থাকবে। আর অন্যদিকে থাকবে একটি ইজি-টু-স্ক্যান কিউআর কোড।

ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড আপডেট, লিঙ্ক, মিউজিক যোগ করে ব্যবহারকারীরা কার্ড কাস্টমাইজ করতে পারবেন। এমনকি নিজের পছন্দমতো যে কোনও ছবি ব্যবহার করে কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডকেও কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা। রেগুলার এবং বিজনেস উভয় ধরনের ব্যবহারকারীরা এই প্রোফাইল কার্ড ব্যবহার করতে পারবেন।

ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড শেয়ার করার জন্য সবার আগে নিজের অ্যাকাউন্টে যেতে হবে। সেখানে গিয়ে প্রোফাইল ব্যানারে থাকা শেয়ার প্রোফাইল অপশনে ট্যাপ করতে হবে। এটা নিজের ডিভাইসে ডাউনলোড করা যায় কিংবা তা ইনস্টাগ্রাম অথবা এক্স, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটসহ অন্যান্য প্ল্যাটফর্মেও শেয়ার করতে পারবেন।

ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ডে থাকবে ব্যবহারকারীর প্রোফাইলের সমস্ত তথ্য। থাকবে প্রোফাইল পিকচার এবং বায়ো। যা ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

2 responses to “ইনস্টাগ্রামে”

  1. Hiya, I’m really glad I have found this information. Today bloggers publish just about gossips and net and this is actually irritating. A good website with interesting content, that is what I need. Thank you for keeping this web site, I will be visiting it. Do you do newsletters? Can not find it.

  2. What i don’t realize is actually how you are not really much more well-liked than you might be now. You are so intelligent. You realize therefore significantly relating to this subject, produced me personally consider it from so many varied angles. Its like women and men aren’t fascinated unless it is one thing to do with Lady gaga! Your own stuffs nice. Always maintain it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।