• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে ফোন নেয়ার প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও: জামায়াত আমির কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জে ১৯ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দরে ১৯ অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশদূষণের দায়ে এবং ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন-প্রস্তুত করায় ৭০ লাখ টাকা তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল, শাসনেরবাগ ও লক্ষণখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এ সময় জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাদের একটি দল উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে মেসার্স হাজী অটো ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ড ও মেসার্স আল মক্কা ব্রিকসকে ৬ লাখ; মেসার্স থ্রি স্টার ব্রিকস, নারায়ণগঞ্জ ব্রিকস ম্যানু., সাইফুল অটো ব্রিকস, আল মদিনা ব্রিকস অ্যান্ড ম্যানু., মেসার্স জামান ব্রিক ফিল্ড, মেসার্স বন্ধন ব্রিক ম্যানু., মেসার্স মামা-ভাগিনা ব্রিকস, মেসার্স মায়ের দোয়া ব্রিক ফিল্ডকে ৩ লাখ; মেসার্স একতা ব্রিক ফিল্ড, মেসার্স মাশাআল্লাহ ব্রিক ফিল্ড, মেসার্স আল্লাহর দান ভাই ভাই ব্রিকস, মেসার্স চাচা ভাতিজা ব্রিকস, মেসার্স আল্লাহর দান ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস, মেসার্স নিউ আল মদিনা ব্রিকস, মা-বাবার দোয়া ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে মেসার্স হাজী অটো ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ড ও মেসার্স আল মক্কা ব্রিকসের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং অন্যান্য ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।