• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ভোটকেন্দ্রে ফোন নেয়ার প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও: জামায়াত আমির কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির

ময়মনসিংহ ও কুমিল্লা সিটিসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
নির্বাচনের তফসিল ঘোষণা
নির্বাচনের তফসিল ঘোষণা

প্রিয়জন ডেস্কঃ ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ ও কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে ২৩৩টি সাধারণ ও উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনে মনোয়ন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।

বুধবার (২৪ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৩৩ টি নির্বাচনের মধ্য রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন বাচাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পতি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি এবং আর ভোটগ্রহণ করা হবে ৯ মার্চ।

ইসি সচিব জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

জাহাংগীর আলম বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে গেজেট প্রকাশের পর ২০১৯ সালের ৫ মে ময়মনসিংহে প্রথম নির্বাচন হয়। নিয়ম অনুযায়ী এই সিটি ভোটের ক্ষণগণনা শুরু হয়েছে গত বছরের ২০ ডিসেম্বর। চলতি বছর ১৯ জুনের মধ্যে যা শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

অন্যদিকে, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তবে গত ১৩ ডিসেম্বর তার মৃত্যু হয়। ফলে মেয়র পদে উপনির্বাচন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

এদিকে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয় কুমিল্লা সিটির সীমানা নির্ধারণ চলমান আছে এই কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর মেয়রের শূন্য পদে উপনির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন নিয়ে কোনওে জটিলতা আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, কুমিল্লা নিয়ে জটিলতা আছে কি না সেটা আসলে আইন বলতে পারবে। ইতোমধ্যেই স্থানীয় সরকার বিভাগ থেকে একটি পত্র পেয়েছি। কমিশনে সেটা উথাপন করা হবে। কমিশনের সিদ্ধান্তের বিষয়ে যদি কিছু হয় পরবর্তীতে জানানো হবে।

প্রতীক ছাড়া উপজেলা ভোটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। স্থানীয় সরকারের নির্বাচনে সত্যিকার অর্থে সবাই অংশগ্রহণ করে। প্রতীক না থাকলে আরও বেশি পার্টিসিপেটরি হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

৯ মার্চ যেসব পদে নির্বাচন

ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ, কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনটি পৌরসভা সাধারণ (পটুয়াখালী, বকশীগঞ্জ ও আমতলী), পাঁচটি (ত্রিশাল, মুন্সিগঞ্জ, শিবগঞ্জ, কাটাখালী ও তাহেরপুর) পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন, ১০টি পৌরসভার সাধারণ কাউন্সিলপ পদে উপনির্বাচন, ১৩টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ২১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন, ১৪৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপনির্বাচন, ২৩টি ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদে উপনির্বাচন, ছয়টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ও একটি সদস্য পদে উপনির্বাচনসহ এ দিন মোট ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।