• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ভোটকেন্দ্রে ফোন নেয়ার প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও: জামায়াত আমির কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য : রাষ্ট্রপতি

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী প্রয়োজন। দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য।

মঙ্গলবার ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উদযাপনের উদ্যোগকে স্বাগত জানাই।

তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও উন্নত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোসহ মেগা প্রকল্প বাস্তবায়ন এবং সেবা খাতে প্রচুর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নের জন্য দেশের বিপুল সংখ্যক জনগণকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দেশের প্রশিক্ষক ও প্রশিক্ষণ সেক্টরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিগত চার দশকের অধিককাল যাবত উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, আমি আশা করি, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।

রাষ্ট্রপতি ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।