• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

তেল কিনতে ১.৪ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

Reporter Name / ১৮০ Time View
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

ডলার সংকটের কারণে যখন জ্বালানি তেল আমদানি করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তখন বড় অঙ্কের ঋণ পাচ্ছে বাংলাদেশ। ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)। এটি ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) একটি সহযোগী সংস্থা।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থ দিয়ে চলতি বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত জ্বালানি তেল আমদানি করতে পারবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

প্রসঙ্গত, জেদ্দাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান আইটিএফসি থেকে নিয়মিত ঋণ নিয়ে তেল আমদানি করে থাকে বাংলাদেশ। আইডিবির সদস্য হিসেবে এ ব্যাংকে মালিকানা আছে বাংলাদেশের। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ শতাংশের কাছাকাছি সুদে আইটিএফসি থেকে ঋণ পেয়ে আসছে বিপিসি।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের জেদ্দা সফরকালে আইটিএফসির সদরদপ্তরে সম্প্রতি এ নিয়ে চুক্তিসই হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এ চুক্তি উভয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রতিফলন, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত মে মাসে রয়টার্স বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছিল যে, সংকটের কারণে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে চাহিদা অনুযাযী ডলার দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এতে জ্বালানি তেল আমদানির বেশ কিছু বিল যথাসময়ে পরিশোধ করতে পারেনি রাষ্ট্রায়ত্ত তেল আমদানিকারক সংস্থা বিপিসি। ফলে আমদানি বাবদ ৩০ কোটি ডলারের বেশি বিল বকেয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে ওই সময় বলা হয়েছিল, দ্রুত বকেয়া পরিশোধ করা না গেলে কয়েকটি প্রতিষ্ঠান জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে বলেও বিপিসির শঙ্কা করছে। বলা হয়েছিল, ইতোমধ্যে কিছু কোম্পানি আগের পরিকল্পনার চেয়ে সরবরাহ কমিয়েও দিয়েছে।

মূলত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বাংলাদেশে বিদেশি মুদ্রার রিজার্ভ কমতে থাকে এবং প্রধান বিদেশি মুদ্রা ডলারে টান পড়ে। তখন থেকেই শুরু হওয়া সংকট ২০২৩ সালে এসে আরও প্রকট হয়। পরে আইএমএফ থেকে ঋণ নেওয়াসহ আরও কিছু উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট ঘাটতি নিয়ে সংকট মোকাবিলা করা হচ্ছে।

খবরে বলা হয়েছিল, ডলার সংকটের কারণে আইটিএফসির আগের ঋণও যথাসময়ে পরিশোধ করতে না পারায় তা নিয়ে সংস্থাটির সঙ্গে অর্থ মন্ত্রণালয় সময় বাড়ানোর দেন দরবার চালিয়ে যাচ্ছিল। তার মধ্যেই নতুন ঋণ দিতে চুক্তি করল প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।