• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

টুইটারের প্রতিদ্বন্দ্বী আনছে ফেসবুক

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
টুইটারের প্রতিদ্বন্দ্বী আনছে ফেসবুক
টুইটারের প্রতিদ্বন্দ্বী আনছে ফেসবুক

টেক্সটভিত্তিক একটি স্বতন্ত্র নতুন সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ আনার জন্য কাজ করছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। এটি মূলত টুইটার এবং এর প্রতিযোগী মাসটোডোনের একটি প্রতিদ্বন্দ্বী হবে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বিবিসিকে জানায়, আমরা টেক্সট শেয়ারিংয়ের জন্য স্বতন্ত্র এবং বিকেন্দ্রীক সামাজিক যোগাযোগের জন্য কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি ক্রিয়েটর এবং বিশিষ্ট ব্যক্তিদের আপডেট শেয়ারের জন্য জন্য একটি আলাদা স্থান তৈরির একটি ভালো সুযোগ এখন আমাদের। বিবিসি জানায়, ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর খরচের বিভিন্ন বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়। তাদের পেইড অ্যাকাউন্ট সৃষ্টির জটিলতায় স্ক্যামাররা সুযোগ করে নিয়েছে।

মানিকন্ট্রোল- এর সূত্র অনুযায়ী নতুন অ্যাপটির ‘কোড নেম’ হলো পি৯২। এখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের ক্রিডেনশিয়াল ব্যবহার করে সেখানে অ্যাকাউন্ট খুলতে পারবে। মেটার এই অ্যাপটি মূলত মাস্টডনের ফ্রেমওয়ায়র্কের আদলে তৈরি করা। মেটা এমন একটা সময় এই পরিকল্পনা করছে, যখন তার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফেসবুক তরুণদের আকর্ষণ করতে যুদ্ধ করে যাচ্ছে বলে মন্তব্য করেছে বিবিসি। তাছাড়া এটি মেটাভার্সে অনেক বড় বিনিয়োগ করেছে। এদিকে ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামও টিকটকের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। নতুন এই অ্যাপটি কবে নাগাদ উন্মোচন হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে জানায় সংবাদমাধ্যমটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।