• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

ইবির দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে

Reporter Name / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
ইবির দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে
ইবির দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসসংলগ্ন শেখপাড়া বাজারে তাদের মারধর করা হয় বলে জানা গেছে। হামলার শিকার ওই দুই শিক্ষার্থীরা হলেন— ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোহাম্মাদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের মেহেদী হাসান সুপ্ত। পরে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার জেরে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে প্রায় দুইশতাধিত শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা মহাসড়কে ইট ফেলে ও টায়ার জালিয়ে বিক্ষোভ করেন। অবশেষে রাত ৯টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হেসেন ও কুষ্টিয়া জেলা পরিদর্শক (ডিবি) সাব্বিরুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের রাতের মধ্যে গ্রেফতার ও অপরাধীদের শাস্তির আওয়ায় আনার আশ্বাস দিলে রাত ১০টায় আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা ভিসির বাসভবেন ভিসির সঙ্গে দেখা করেন। এ সময় তারা তাদের দাবি তুলে ধরেন। পরে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবারের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার, মামলা করা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। ভুক্তভোগী সুপ্তর ভাষ্যমতে, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় লেকে তিনি বান্ধবীর সঙ্গে বসেছিলেন। সেখানে বহিরাগত স্থানীয় দুই যুবক বান্ধবীসহ তার ভিডিও ধারণ করেন। এ সময় তাদের ভিডিও ডিলিট করতে বলা হলে তারা তাদের ওপর তেড়ে আসে। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হলে বহিরাগতরা ভুক্তভোগীদের দেখে নেওয়ার হুমকি দেয়। পরে সোমবার বিকালে স্থানীয় শেখপাড়াবাজারে বাইকে তেল নিতে গেলে স্থানীয় আকাশসহ অন্তত ৪-৫ জন ভুক্তভোগীর ওপর অতর্কিত হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের গ্রেফতার করতে। পুলিশি অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।