• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

ফক্সকনের বিনিয়োগ, ভারতে আইফোন উৎপাদন করবে অ্যাপল

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩

বাণিজ্য যুদ্ধের জের এখনো চলছে। মাঝে কোভিড-১৯ এবং এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিষয়টি কিছুটা ধামাচাপা পড়ে গেলেও তা ছাইচাপা আগুনের মতো ধিকিধিকি জ্বলছে। সে জন্য বর্তমানে চীনে যেসব প্রতিষ্ঠানের কারখানা রয়েছে, সেগুলোর অধিকাংশই সরিয়ে নেওয়া হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে ৩০০ একর জমিতে এ কারখানা স্থাপন করবে তাইওয়ানের কোম্পানি ফক্সকন। কারখানাটিতে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হবে। সেখানে অ্যাপলের হ্যান্ডসেট সংযোজনও করা হতে পারে। এখানেই শেষ নয়, ফক্সকন এ কারখানায় বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ তৈরি করবে, এমন খবরও পাওয়া গেছে।

নতুন কারখানায় ভারতে এক লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যেখানে চীনের ঝেংঝুতে অবস্থিত আইফোন কারখানায় বর্তমানে দুই লাখের বেশি কর্মী কাজ করছেন। এ ছাড়া চাহিদা বাড়লে কারখানার কর্মীর সংখ্যাও বাড়ানো হবে।
টাইমস অব ইন্ডিয়ার দাবি, অ্যাপল আগামী কয়েক বছরের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ আইফোন ভারতে উৎপাদন করবে। অর্থাৎ, ভারত হয়ে উঠবে আইফোনের প্রধান সরবরাহকারী। ফ্রিমালয়েশিয়াটুডে বলছে, ফক্সকনের এ উদ্যোগের মধ্য দিয়ে এটা পরিষ্কার, অধিকাংশ প্রতিষ্ঠানই দ্রুত সময়ের মধ্যে চীন থেকে কার্যক্রম সরিয়ে নেবে।

এদিকে ভারত সরকারও বিদ্যমান ভূরাজনৈতিক পরিস্থিতির সুযাগ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নরেন্দ্র মোদি সরকার ২৬ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করেছে। মোট ১৪টি শিল্পের জন্য আগামী পাঁচ বছর এ অর্থ ব্যয় করা হবে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং তাইওয়ানের ফক্সকন এ তহবিলের সুবিধা নিয়ে ভারতের মুঠোফোন উৎপাদন বৃদ্ধি করেছে।

শুধু বিদেশি কোম্পানি নয়, ভারতীয় কোম্পানি ওলা এ সুবিধা নিচ্ছে। বেঙ্গালুরু শহরের ৯০ কিলোমিটার দূরে একটি বৃহৎ স্কুটার কারখানা স্থাপন করেছে তারা। তাদের লক্ষ্য, শুধু ভারত নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়া।

এদিকে গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতের বেদান্ত গোষ্ঠী ও তাইওয়ানের ফক্সকন যৌথভাবে গুজরাটে সেমিকন্ডাক্টর চিপ ও বৈদ্যুতিন ডিসপ্লে প্যানেলের কারখানা তৈরির লক্ষ্যে চুক্তি করেছে। এতে প্রায় ১ দশমিক ৫৪ লাখ কোটি রুপি বিনিয়োগ করেছে ফক্সকন-বেদান্ত।

ফক্সকনের এ সিদ্ধান্ত মোদি সরকারের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর মাধ্যমে ভারত ও চীনের মধ্যে প্রযুক্তিগত যে দূরত্ব রয়েছে, তা কমার পথ অনেকটাই মসৃণ হবে।

এ ছাড়া ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির হাত আরও শক্তিশালী হবে—এমনটাও ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।