• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

প্রায় ৬০ বছর পর লোগো পরিবর্তনের ঘোষণা দিলো নকিয়া

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩

প্রায় ৬০ বছর পর লোগো পরিবর্তনের ঘোষণা দিলো নকিয়া। টেলিকম যন্ত্রাংশ তৈরির দিকে নজর দিয়ে সেই আঙ্গিকে সম্পূর্ণ নতুন লোগো তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রয়টার্স জানায়, নকিয়া ইংরেজি পাঁচটি অক্ষরের জন্য পাঁচটি ভিন্ন ভিন্ন শেপকে সমন্বিত করে নতুন এই লোগো তৈরি করা হয়েছে। নতুন এই লোগোটিতে নকিয়ার সেই আইকনিক নীল রংটি আর থাকছে না। বরং ব্যবহারের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন রং থাকবে।

রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ পেক্কা লুন্ডমার্ক বলেন, এতদিন আমরা শুধুমাত্র স্মার্টফোনের ভেতরে সীমাবদ্ধ থাকলেও এখন আমরা একটি বিজনেস টেকনোলজি কোম্পানিতে রূপান্তরিত হয়েছি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ২০২০ সালে মৃত প্রায় প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে অধিষ্ঠ হয়ে লুন্ডমার্ক তিনটি ধাপে একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। সেগুল হলো, পুনরায় চালু হওয়া, ত্বরান্বিত করা এবং একটি মাপকাঠিতে পৌঁছানো। এখন মাত্র পুনরায় চালু হওয়ার ধাপটি সম্পন্ন হয়েছে, আর পরবর্তী ধাপটি শুরু হয়েছে বলে জানায় লুন্ডমার্ক সম্প্রতি নকিয়া সার্ভিস প্রোভাইডারের ব্যবসায় নিজেকে এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটি অন্যান্য টেলিকম প্রতিষ্ঠানে যন্ত্রাংশ বিক্রি করছে। প্রতিষ্ঠানটির মূল ফোকাস হলো— অন্যন্য প্রতিষ্ঠানে সরঞ্জাম বিক্রি করা। লুন্ডমার্ক বলেন, গত বছর আমাদের বিক্রি বেড়েছে ২১ শতাংশ, যা আমাদের মোট সেলের আট শতাংশ অথবা ২.১১ বিলিয়ন ডলার প্রায়। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সংখ্যাটিকে দুই ডিজিটে উঠিয়ে আনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।