• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আর্জেন্টিনার মুখোমুখি হবে মেসির ফ্রান্সের

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনার বিদায়ের পর ফরাসি দৈনিক লেকিপের শিরোনাম ছিল, ‘বিশ্বসেরার ব্যাটন এমবাপ্পের হাতে তুলে দিলেন মেসি। সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে করেছিলেন জোড়া গোল, লিওনেল মেসি ছিলেন গোলবিহীন। টিএজার (১৯ বছর বয়স) এমবাপ্পে সেবার তারুণ্যের ঝলকে বিশ্বকাপ ট্রফি এনে দেন ফ্রান্সকে।

এরপর কেটে গেছে সাড়ে চার বছর। মেসি জিতেছেন আরও দুটি ব্যালন ডি’অর। কিন্তু ২৪ ছুঁই ছুঁই এমবাপ্পে আজও পাননি বিশ্বসেরার আনুষ্ঠানিক স্বীকৃতি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মীমাংসার জন্যই হয়তো ফুটবল বিধাতা এবার সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি দাঁড় করিয়ে দি

য়েছেন দুই প্রজন্মের দুই বিশ্বসেরাকে।

দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ রাত ৯টায় কাতার বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। লড়াইটা ইউরোপ বনাম লাতিন আমেরিকারও। ২০০২ সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার পর গত চার আসরে ইউরোপের দলগুলোই ঘুরেফিরে বিশ্বকাপ জিতেছে।

 

দুই ফাইনালিস্টের সামনেই এবার তৃতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি। ফ্রান্স নামবে তৃতীয় দল হিসাবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার লক্ষ্য নিয়ে। আর আর্জেন্টিনা নামবে বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপাখরা ঘোচানোর লক্ষ্য নিয়ে। সেই ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর পেরিয়ে গেছে আটটি আসর। শিরোপা আর জেতা হয়নি তাদের।

সেই আক্ষেপ ও মেসির আজন্ম হাহাকার ঘোচাতে প্রয়োজন শুধু একটি জয়। তার বাঁ পায়ের জাদুতে লেখা হয়েছে শয়ে শয়ে গল্প। সমকাল ছাপিয়ে সর্বকালের সেরার প্রশ্নে শুধু একটি জায়গায় আটকে যান মেসি। বিশ্বকাপের সোনালি ট্রফিটা রয়ে গেছে অধরা। সেই অপূর্ণতা ঘোচানোর শেষ সুযোগ কাজে লাগাতে ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন মহাতারকা এবার জাদুকরী পারফরম্যান্সের পসরা মেলে ধরেছেন কাতারে। ফাইনালের আগে করেছেন পাঁচ গোল, করিয়েছেন তিনটি।

ট্রফির পাশাপাশি গোল্ডেন বল ও বুটেরও হাতছানি তার সামনে। হ্যামস্ট্রিংয়ের চোটও দমাতে পারছে না মেসিকে। বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি টানতে চান তিনি শিরোপা জিতেই, ‘এটা আমার সেরা বিশ্বকাপ হবে কি না জানি না। তবে শিরোপা জিততে যা যা করা দরকার, সবই করব। আমাদের ওপর আস্থা রাখুন। আর্জেন্টিনার এই দলটা দুর্দান্ত।’

আলভারেজ, মার্তিনেজ, দি পলরা যেন পণ করেছেন, ‘মেসি’ নামের রূপকথার শেষটা কিছুতেই বিয়োগান্তক হতে দেবেন না। আসলে বিশ্বজুড়েই রব উঠেছে, ট্রফিটা এবার মেসির প্রাপ্য। তবে আবেগ একপাশে সরিয়ে রাখলে জোর গলায় কেউ বলতে পারবেন না যে, ট্রফিটা ফ্রান্সের প্রাপ্য নয়। চোটজর্জর দল নিয়ে টানা দ্বিতীয়বার তাদের ফাইনালে উঠে আসার গল্পটাও কম রোমাঞ্চকর নয়।

পিএসজি সতীর্থ মেসির মতো এমবাপ্পেও করেছেন পাঁচ গোল। আড়ালের নায়ক জিরুর গোল চারটি। প্লেমেকারের ভ‚মিকায় নীরবে আলো ছড়াচ্ছেন গ্রিজমান। এতদূর এসে তাই শূন্য হাতে ফিরতে নারাজ ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে, ‘অবশ্যই বিশ্বকাপ মেসির প্রাপ্য। এই একটি ট্রফিই শুধু তার অধরা। তবে ফ্রান্সেরও প্রাপ্য বিশ্বকাপ। আমরা আমাদের দেশকে গর্বিত করতে এখানে এসেছি। আশা করি, আমরাই প্রাপ্যটা বুঝে পাব।’

ফাইনালের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকে ভাবিয়ে তুলেছে, দলে ফ্লুর সংক্রমণ। অন্তত দলের পাঁচজন আক্রান্ত হয়েছেন ভাইরাসে। কাল সংবাদ সম্মেলনে দেশম জানালেন, ‘সংক্রমণের বিস্তার ঠেকাতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা না হলেই ভালো হতো। এখন আমাদের চেষ্টা সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েই ফাইনালে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।