• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ড

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে আইসিসি ভেন্যু পরিবর্তন করবে না বলে একটি প্রতিবেদন প্রকাশ করে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। একই ইস্যুতে এবার আরও বড় খবর দিল বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য বার্তা সংস্থা ফ্রান্সের এএফপি। বাংলাদেশ যদি ভারতে না যায়, তবে সেই জায়গা পূরণে স্কটল্যান্ডকে ডাকবে আইসিসি।

এএফপির প্রদিবেদনে বলা হয়েছে, বিসিবি ভারতে তাদের ক্রিকেট দল না পাঠালে বিকল্প দলের চিন্তা করে রেখেছে আইসিসি। এক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে স্কটল্যান্ড। কেননা আইসিসির র‌্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে রয়েছে তারা।

নিরাপত্তার দোহাই দিয়ে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএল খেলা হচ্ছে না কাটার মাস্টারের। এরপরই  বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো একটি দলের নিরাপত্তা কিভাবে দেবে বিসিসিআিই- সেই প্রশ্নই রাখে বিসিবি।

ইএসপিএন-ক্রিকইনফো জানতে পেরেছে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনার সময় বিসিবিকে এই সময়সীমার কথা জানিয়ে দিয়েছে আইসিসি। বৈঠকে বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় ছিল, তারা বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কা তাদের কাছে বিকল্প।

অন্যদিকে আইসিসি তাদের মূল সূচি পরিবর্তন না করার বিষয়ে অনড়। সূচি অনুযায়ী বাংলাদেশ ‘গ্রুপ সি’-তে রয়েছে। শনিবারের সেই আলোচনায় বিসিবি অনুরোধ করেছিল বাংলাদেশকে ‘গ্রুপ বি’-তে সরিয়ে নিতে এবং আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করতে (যাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায়)। তবে আইসিসি এই প্রস্তাব গ্রহণ করেনি এবং বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে সেখানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।