• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

রাজশাহীতে বিডিঅ্যাপসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Reporter Name / ১৯৭ Time View
Update : বুধবার, ৮ জুন, ২০২২

জাতীয় অ্যাপস্টোর বিডিঅ্যাপস এর আয়োজনে রাজশাহীতে বিডিঅ্যাপস ডেভেলপার এবং ডেভেলপার হিসেবে কাজ করতে আগ্রহী, আইটি ইন্সটিটিউট, ট্রেনিং সেন্টার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো
বিডিঅ্যাপস রাজশাহী গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠান। মঙ্গলবার (৭ জুন ) বিকেলে রাজশাহী নগরীর একটি স্থানীয় অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি। আয়োজনে বিডিঅ্যাপস এর সঙ্গে সংযুক্ত এসব প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্লাটফর্মটিতে কাজ করার অভিজ্ঞতা, বর্তমান ডেভেলপারদের সফলতার অনুপ্রেরণাদায়ী গল্প, বিডিঅ্যাপস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, আইসিটি-স্থানীয় মিডিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
এছাড়াও এবছর আয়োজন হতে যাওয়া বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথনের লোগো উন্মোচন করা এ হয় অনুষ্ঠানে। বিডিঅ্যাপস রাজশাহী এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী, জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন, মিয়াকি মিডিয়া লিমিটেডের সিইও তানিম ইসলাম, রবির ম্যানেজার অপারেশন রেজওয়ান আরেফিন, বিডিঅ্যাপস বিজনেস এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ আরিফ হাসান ।
অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন রুয়েট এর ইসিই ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম মন্ডল, স্টার্টআপ রাজশাহীর প্রেসিডেন্ট তাসনিম বিনতে শওকত, বিএফডিএস এর সাধারণ সম্পাদক মাহফুজ রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে অতিথিদের হাতে বিডিঅ্যাপস এর পক্ষ থেকে একটি সম্মাননা পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত সকলকে বিডিঅ্যাপস রাজশাহী অঞ্চলের কমিউনিটি এনগেজমেন্ট পদে নবনিযুক্ত মাহির আসেফ-এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রতিনিধি ও ডেভেলপাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। উল্লেখ্য বিডিঅ্যাপসের ওয়েবসাইটে বর্তমানে ২৫ হাজারের বেশি ডেভেলপারের পাশাপাশি ৫০ হাজারের বেশি অ্যাপ রয়েছে। যার মধ্যে ২০ শতাংশই নারী ডেভেলপার। যে কোনও ব্যক্তি (প্রোগ্রামার এবং নন-প্রোগ্রামার উভয়ই) dev.bdapps.com ওয়েবসাইটের এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরি এবং প্রকাশের যাত্রা শুরু করতে পারবেন। যে কোনও জিজ্ঞাসা ও সাহায্যের জন্য ডেভেলপার্সরা যে কোন সময় যোগাযোগ করতে পারবেন এই ইমেইল support@bdapps.com এ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।