
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুমকে (২৪) গ্রেপ্তার করেছে আরএমপি।
পবা থানা পুলিশ বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি মাসুম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মোঃ ওহেদুল ইসলামের ছেলে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে পবা থানার বাগধানী উলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯)-কে আসামি মাসুম আঘাত করলে তোফাজ্জল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত মাসুম’কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।