
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাইমদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত ১০ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫ টার দিকে মহানগরীর দামকুড়া থানা পুলিশ মেদবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মৃত শ্রী জামাল বিশ্বাসের ছেলে শ্রী সুজন বিশ্বাস (৪৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।