• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ রাজশাহীতে নগর পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা কক্সবাজারে নকল ব্যান্ডরোলের ২৭ লাখ টাকার সিগারেট জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে এমপি আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি হবে: প্রধানমন্ত্রী রাজশাহীতে অনলাইন জুয়ার অভিযোগে একজন গ্রেপ্তার, ২ মোবাইল জব্দ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান সরকারি সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইরানে হামলায় নেতানিয়াহু মার্কিন নির্দেশ অমান্য করেননি, দাবি ট্রাম্পের

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে গত রোববার ইরানে যে পাল্টা হামলা চালানো হয়েছে, তাতে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু মার্কিন নির্দেশ অমান্য করেননি বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির সঙ্গে এক আলাপচারিতায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি যখন নেতানিয়াহুর সঙ্গে কথা বলছিলেন, তখন ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর দিকে যাচ্ছিল’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প তাকে ‘বিচক্ষণতা’ বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্প তাকে বলেন, ‘আমরা একটি অত্যন্ত শক্তিশালী ও চমৎকার চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ মূলত ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির কথা মাথায় রেখেই তিনি নেতানিয়াহুকে সংযত থাকার ইঙ্গিত দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি ট্রাম্পের কাছে জানতে চেয়েছিল, গত রোববার ইরানে হামলা চালিয়ে নেতানিয়াহু কি তার নির্দেশ অমান্য করেছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি যখন তার সঙ্গে কথা বলি, মিসাইলগুলো তখন পথেই ছিল।’ অর্থাৎ হামলা শুরু হওয়ার পর তাদের মধ্যে কথা হয়েছে। নেতানিয়াহুর ওপর নিজের প্রভাবের কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমি তাকে কোনো কিছু করতে বললে সে তা করে।’

অবশ্য অতীতের ঘটনাগুলো অন্যরকম ইঙ্গিত দেয়। এর আগে লেবাননের বৈরুতসহ বিভিন্ন স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে হামলা না চালাতে ট্রাম্প সতর্ক করেছিলেন। কিন্তু নেতানিয়াহু সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই নিজ সিদ্ধান্তে হামলা চালিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। রোববারের এই হামলা এবং ট্রাম্পের বক্তব্য সেই টানাপোড়েনকে নতুন করে আলোচনায় নিয়ে এলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।