
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সদস্য ও কাশিয়াডাঙ্গা থানার স্কুল কার্যক্রম সম্পাদক ইমন আলী আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব দ্বীনি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তউফিক দান করুন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের ধৈর্যধারন করার তৌফিক দান করুন। আল্লাহ তাঁর সকল ভালো কাজগুলো কবুল করে নিন।