• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ রাজশাহীতে নগর পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা কক্সবাজারে নকল ব্যান্ডরোলের ২৭ লাখ টাকার সিগারেট জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে এমপি আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি হবে: প্রধানমন্ত্রী রাজশাহীতে অনলাইন জুয়ার অভিযোগে একজন গ্রেপ্তার, ২ মোবাইল জব্দ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান সরকারি সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন করে ইরানে হামলার পরিকল্পনা, ক্ষেপণাস্ত্রকেন্দ্র সচল তেহরানের

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ শান্তিচুক্তির সম্ভাবনা কমায়, ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে হামলার পরিকল্পনা সাজিয়েছে পেন্টাগন। এছাড়াও, ইরানের মাটির নিচে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে বিশেষ পদাতিক বাহিনী মোতায়েনের কথাও ভাবছে ওয়াশিংটন। তবে সম্ভাব্য মার্কিন হামলা প্রতিরোধে এরইমধ্যে হরমুজ প্রণালিতে ৩০টি ক্ষেপণাস্ত্রকেন্দ্র পুনরায় সচল করেছে তেহরান।

দিন যত গড়াচ্ছে, ততই ক্ষীণ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা। সবশেষ ট্রাম্পের চীন সফর ঘিরে ইরান ইস্যুতে বড় ঘোষণা আসার অপেক্ষায় ছিল বিশ্ববাসী। তবে তেহরান ইস্যুতে চীন তাদের পররাষ্ট্রনীতিতে অনড় থাকায় খালি হাতেই ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন গণমাধ্যমগুলোর খবর, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান যুদ্ধ। কেননা যুদ্ধের প্রভাবে দেশটিতে মাত্রারিক্ত হারে বেড়েছে গ্যাসের দাম। এছাড়াও গেল ৩ বছরের মধ্যে এপ্রিলে রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতির সাক্ষী হয়েছে মার্কিনীরা।

 

একারণে জনপ্রিয়তায় ব্যাপক ভাটা পড়া ট্রাম্প প্রশাসন দ্রুত ইরান যুদ্ধের সমাধানে মরিয়া। তাই ফের আলোচনার টেবিল ছেড়ে ইরানে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবর, ইতোমধ্যে তেহরানে নতুন একটি সামরিক অভিযান পরিচালনার খসড়া প্রস্তুতিও সেরে ফেলেছে পেন্টাগন।

এছাড়াও, চলতি সপ্তাহে ‘অপারেশন এপিক ফিউরি’ পুনরায় শুরুর ইঙ্গিত দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথেও। কংগ্রেসে দেয়া ভাষণে হেগসেথ জানান, ইরান বিষয়ে বেশ কয়েকটি বিকল্প খোলা রেখেছে ওয়াশিংটন। এর মধ্যে প্রয়োজন হলে ইরানে যুদ্ধের মাত্রা আরও তীব্র করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, টাইমস অব ইসরাইলের দাবি, চলতি সপ্তাহের শেষে ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ও আইডিএফ।

নিউইয়র্ক টাইমস বলছে, ইরানে ফের হামলা শুরু করলে দেশটির সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে টার্গেট করবে যুক্তরাষ্ট্র- ইসরাইল। এমনকি ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা পারমাণবিক উপদানগুলো ধ্বংসে বিশেষায়িত মার্কিন পদাতিক বাহিনী মোতায়েন করা হতে পারে। যাদের কাজ হবে ইস্পাহানের উচ্চ-মাত্রাসম্পন্ন ইউরেনিয়ামকে লক্ষ্য করে হামলা চালানো। এ লক্ষ্যে গেল মার্চে কয়েক’শ দক্ষ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে পেন্টাগন। তবে এরই মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, এ ধরনের স্থল অভিযান শুরু হলে ব্যাপক প্রাণহানির শঙ্কা রয়েছে।

গেল ৭ এপ্রিল এক মাসেরও বেশি রক্তক্ষয়ী সংঘাত শেষে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র- ইরান। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা, দুটি বিমানবাহী রণতরী ও একাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে পেন্টাগন।

তবে ছাড় নিতে নারাজ ইরানও। এরই মধ্যে হরমুজ প্রণালি বরাবর অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি পুনরায় সচল করেছে ইসলামি প্রজাতন্ত্র।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।