• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ রাজশাহীতে নগর পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা কক্সবাজারে নকল ব্যান্ডরোলের ২৭ লাখ টাকার সিগারেট জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে এমপি আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি হবে: প্রধানমন্ত্রী রাজশাহীতে অনলাইন জুয়ার অভিযোগে একজন গ্রেপ্তার, ২ মোবাইল জব্দ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান সরকারি সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এক দশক পর চীন সফরে ট্রাম্প; আলোচনায় থাকবে চলমান বৈশ্বিক সংঘাত

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। প্রায় এক দশক পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। ছয় মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন ট্রাম্প ও শি জিনপিং। তাদের আলোচনায় গুরুত্ব পাবে তাইওয়ান ইস্যু, বিরল খনিজ ও বাণিজ্য চুক্তিসহ চলমান বৈশ্বিক সংঘাত। তবে ফলপ্রসূ আলোচনার বিষয়ে সন্দিহান চীনের বাসিন্দারা।

২০১৭ সালের পর প্রথমবার চীন সফরে ট্রাম্প। তিনদিনের সফরে তার সঙ্গী অ্যাপল কোম্পানির সিইও টিম কুক, টেসলা প্রধান ইলন মাস্কসহ অন্তত ১৭ জন শীর্ষ মার্কিন ব্যবসায়ী। সফর ঘিরে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কোন্নয়নের ঐতিহাসিক সুযোগ দেখছেন বিশ্লেষকরা।

দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, বাণিজ্য, বিরল খনিজ, তাইওয়ান ইস্যুর মতো জটিল ও বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন দুই নেতা। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, চীনকে বাণিজ্যের ক্ষেত্রে উন্মুক্ত হওয়ার আহ্বান জানাবেন তিনি।

প্রভাবশালী এই দু’নেতার বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ইরান যুদ্ধ। মিত্র দেশ চীন ইরানের জ্বালানি তেলের বড় ক্রেতা। তবে যুক্তরাষ্ট্রের দাবি- হরমুজ সচলে চীনের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে তারা। যদিও এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। বিশেষজ্ঞদের ধারণা- যুদ্ধ অবসানে চুক্তিতে আসতে তেহরানকে রাজি করাতে চীনকে আহ্বান জানাতে পারেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। হরমুজ অবরোধের দিকে তাকালে দেখা যায়, কোনো সমস্যা নেই। জ্বালানি তেলের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে চীন। এতে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা তৈরি হয়নি। শি জিনপিং খুব ভালো বন্ধু। এই সফরে বেশ ভালো কিছু ঘটতে চলেছে।’

যুদ্ধ, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় টালমাটাল বিশ্ব। আর এমন পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত বৈঠক করতে যাচ্ছে চীন-যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সফরের মূল লক্ষ্য চীনের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি করা। গেলবছর ট্রাম্পের শুল্কারোপে সৃষ্ট বাণিজ্য যুদ্ধ নিরসনে বাণিজ্য বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনাও করা হচ্ছে।

বিরল খনিজ রপ্তানির সীমা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানাবে ওয়াশিংটন। প্রতিরক্ষা ও প্রযুক্তিপণ্য উৎপাদনের অত্যাবশ্যকীয় এই উপাদানগুলোর সীমিত চালানে হুমকির মুখে প্রযুক্তিখাত। একবছরে বিরল খনিজ রপ্তানি প্রায় অর্ধেক সীমিত করেছে চীন। জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্র কীভাবে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে- তাও উঠে আসবে আলোচনায়। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্রের দাবি, তাইওয়ান চীনেরই অংশ এবং কখনই আলাদা দেশ হবে না। এ ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট।

তাইওয়ান বিষয়ক দপ্তরের চীনা মুখপাত্র ঝাং হান বলেন, ‘তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। তাই তাইওয়ান অঞ্চলের সঙ্গে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং সেখানে অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করে চীন। এ ব্যাপারে চীনের অবস্থান সুসংগত ও সুস্পষ্ট।’

ট্রাম্পের সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে চীন। তবে দুই দেশের বাণিজ্যচুক্তি ও সম্পর্কোন্নয়নে ফলপ্রসূ আলোচনার বিষয়ে সন্দিহান চীনা নাগরিকরা। বেইজিংয়ের কিছু বাসিন্দাদের মতে- ট্রাম্প বিশ্বাসযোগ্য ব্যক্তি নন, তিনি ঝামেলা পাকাতেই ভালোবাসেন।

চীনা নাগরিকদের একজন বলেন, ‘চীন সফরে ট্রাম্পের মূল উদ্দেশ্যই হলো এক ধরনের ঐকমত্যে পৌঁছানো। সত্যি বলতে, মার্কিন অর্থনীতির পতন ঠেকাতে চীনের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প।’

অন্য আরেকজন বলেন, ‘ট্রাম্পের ওপর বিশ্বাস নেই। তিনি এখন ৮০ বছরের বৃদ্ধ। ট্রাম্প সবসময় ঝামেলা পাকাতেই পছন্দ করে।’

বিশ্লেষকদের মতে, দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি কার্যকর হলে তা গোটা বিশ্বের জন্যই বড় স্বস্তির খবর হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তবে এই সময়ে বেইজিং তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।