
প্রিয়জন ডেস্কঃ যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং ও মারধরের অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক চারজন হলেন- ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।