
প্রিয়জন ডেস্কঃ জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর লক্ষ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ফলপ্রসূ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে তাঁকে ব্যক্তিগত বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হলে তিনি নতুন জীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
এসময় জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি জুলাই চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘জুলাই কনফারেন্স’সহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তাঁর সামনে তুলে ধরা হয়।
তরুণদের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ড. মুহাম্মদ ইউনূস ধন্যবাদ ও সাধুবাদ জানান। একইসঙ্গে গণমানুষের প্রত্যাশিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে আগামীর যাত্রায় তাঁর সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করা হয়।
এছাড়া ৫ আগস্ট-পরবর্তী সংকটময় সময়ে দেশের নেতৃত্ব গ্রহণ করায় দেশবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।