
প্রিয়জন ডেস্কঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। শনিবার (৯ মে) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া পটুয়াখালীর পাগলা এলাকার ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শাকে গত ১ মে হাম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হাম থেকে জটিল নিউমোনিয়া হওয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৬৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭০ জন।